WBSSC SLST Result 2025: একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত

WBSSC SLST Result 2025: গতকাল সন্ধ্যে ৬টায় স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল। অর্থাৎ ৫৪ দিনের মাথায় ফলপ্রকাশ করা হল। প্রার্থীরা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন।

তবে আপাতত নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়নি। যে পরীক্ষা একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষার আগেই নবম-দশমের পরীক্ষা হয়েছিল।

কমিশনের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় মোট ২,৯৬,৬০৬ জন পরীক্ষা দিয়েছিলেন। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল ৪৭৮। প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট থেকে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। আর নবম-দশমের পরীক্ষার ফলাফল তৈরি করা হচ্ছে। খুব শীঘ্রই তা প্রকাশ করা হবে।

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট -ক্লিক করুন এখানেকবে একাদশ-দ্বাদশের ইন্টারভিউ হবে? কমিশনের তরফে জানানো হয়েছে, নিয়োগ পরীক্ষার নিয়ম অনুযায়ী এরপর প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্ট প্রকাশ করা হবে।

আর সেই তালিকায় যাঁদের নাম আছে, তাঁদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে বলে জানিয়েছে কমিশন। তবে কবে সেই তালিকা প্রকাশ করা হবে এবং কবে থেকে নথি যাচাই করার প্রক্রিয়া শুরু হবে, তা এখনও জানানো হয়নি।

পরবর্তীতে সেই দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে বলে কমিশনের তরফে দাবি করা হয়েছে।একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের শূন্যপদ কত?এসএসসি একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ পরীক্ষার মাধ্যমে মোট ১২,৫১৪ জনকে চাকরি দেওয়া হবে। অর্থাৎ মোট শূন্যপদের সংখ্যা হল ১২,৫১৪।

WBSSC SLST Result 2025 in bengali

কোন বিষয়ে কতগুলি শূন্যপদ আছে, তা দেখে নিন:

১) অ্যাকাউন্টেন্সি (স্নাতকোত্তর): ১৭৮
২) কৃষি (স্নাতকোত্তর):
৩) অ্যাগ্রোনমি (স্নাতকোত্তর): ৪০
৪) অ্যানথ্রোপলজি (স্নাতকোত্তর): ১২
৫) আরবিক (স্নাতকোত্তর):৩১
৬) বাংলা (স্নাতকোত্তর): ৩৯০
৭) বায়োলজিক্যাল সায়েন্স (স্নাতকোত্তর): ৯১৯
৮) কেমিস্ট্রি (স্নাতকোত্তর): ১,১৯৪
৯) কমার্স (স্নাতকোত্তর): ৬২২
১০) কম্পিউটার অ্যাপ্লিকেশন (স্নাতকোত্তর): ২৬৩
১১) কম্পিউটার সায়েন্স (স্নাতকোত্তর): ২১৫
১২) ইকোনমিক্স বা অর্থনীতি (স্নাতকোত্তর): ৫০৬
১৩) এডুকেশন (স্নাতকোত্তর): ১,১৪৭
১৪) ইংরেজি (স্নাতকোত্তর): ৫৯৪
১৫) পরিবেশবিদ্যা (স্নাতকোত্তর): ৪৩
১৬) ভূগোল (স্নাতকোত্তর): ৪৬৩
১৭) হিন্দি (স্নাতকোত্তর): ৩৩
১৮) ইতিহাস (স্নাতকোত্তর): ৫৭২
১৯) হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিং (স্নাতকোত্তর): ৮১
২০) হোম সায়েন্স (স্নাতকোত্তর):
২১) অঙ্ক (স্নাতকোত্তর): ৭৮৫
২২) মিউজিক (স্নাতকোত্তর): ৩২
২৩) নেপালি (স্নাতকোত্তর):
২৪) নিউট্রিশন (স্নাতকোত্তর): ২৭৩
২৫) পার্সিয়ান (স্নাতকোত্তর):
২৬) ফিলোজফি (স্নাতকোত্তর): ১,১৬১
২৭) ফিজিক্যাল এডুকেশন (স্নাতকোত্তর): ১৬
২৮) ফিজিক্স (স্নাতকোত্তর): ৮৮১
২৯) পলিটিক্যাল সায়েন্স (স্নাতকোত্তর): ১,৩৭৩
৩০) সাইকোলজি (স্নাতকোত্তর): ২২
৩১) সংস্কৃত (স্নাতকোত্তর): ৫০২
৩২) সাঁওতালি (স্নাতকোত্তর): ৪৩
৩৩) সোশিয়োলজি (স্নাতকোত্তর): ৮২
।৩৪) স্ট্যাটিস্টিক্স (স্নাতকোত্তর): ১৯
৩৫) উর্দু (স্নাতকোত্তর): ১৭
৩৬) ভিস্যুয়াল আর্টস (স্নাতকোত্তর):
WB SSC SLST 2025 ResultClick Here
Categoryসরকারি চাকরি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top